যারা নিজেদের সম্পদ আল্লাহর পথে ব্যয় করে তাদের উদাহরণ একটি শস্যবীজের মতো, যা সাতটি শীষ উৎপাদন করে, প্রত্যেক শীষে একশত শস্যদানা। আল্লাহ যাকে ইচ্ছা বহুগুণে বৃদ্ধি করে দেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। [সূরা বাকার: আয়াত ২৬১]
যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। [সহীহ বুখারী: হাদীস ৪৫০; সহীহ মুসলিম: হাদীস ৫৩৩]
সদস্য আহ্বান
আস-সুন্নাহ ফাউন্ডেশন কমপ্লেক্স প্রজেক্টে এককালীন কমপক্ষে ১০০,০০০ (এক লক্ষ) বা তদূর্ধ টাকা দান করে ফাউন্ডেশনের আজীবন সদস্য এবং এককালীন কমপক্ষে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) বা তদূর্ধ টাকা দান করে দাতা সদস্য হওয়া যাবে।
আজীবন সদস্য ও দাতা সদস্য হওয়ার জন্য এখানে ক্লিক করুন।
আজীবন সদস্য ও দাতা সদস্যগণ আমৃত্যু ফাউন্ডেশনের সদস্য থাকবেন। ফাউন্ডেশনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী তাঁদের পরামর্শ চাওয়া হবে এবং সময়ে সময়ে বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করা হবে এবং সম্মাননা সনদ প্রদান করা হবে।


